কল্যাণীতে রাস্তায় বসে ভোটারদের অবরোধ
দি নিউজ লায়ন; কল্যাণীতে ভোটের আগে শনিবার সকালে বকুলতলায় বিজেপির কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ। অভিযোগ, রড-লাঠি দিয়ে মারধর করা হয়। আহত হয়েছেন কয়েকজন। গয়েশপুরের ২৭০ নম্বর বুথের সভাপতির অভিযোগ, বাইকে করে অস্ত্র নিয়ে এসেছিল তৃণমূল। হাতে অস্ত্র ছিল। স্থানীয়দেরও মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এছাড়াও গয়েশপুর-কল্যাণী বাইপাসে রাস্তায় বসে অবরোধ ভোটারদের। তাঁদের অভিযোগ, তৃণমূল তাঁদের বুথ থেকে ফিরিয়ে দিয়েছি। প্রতিবাদে তাঁরা ভোটার কার্ড নিয়ে রাস্তায় বসে পড়েছেন। আটকে গিয়েছে যান চলাচল। কল্যাণীতে যে বুথে ভোটদানে বাধার অভিযোগে ভোটাররা রাস্তা অবরোধ করেন, সেই বুথে পৌঁছে গেছে কুইক রেসপন্স টিম। পৌঁছেছেন বিজেপি প্রার্থীও। তিনি বুথে এজেন্টকে বসান। প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ হয়। কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে বুথে গিয়েছেন ওই ভোটাররা। বাহিনী বুথের কাছে জমায়েত সরিয়ে দেয়।

Post a Comment